বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

সদরঘাটে লঞ্চের ধাক্কায় নিহতের আশঙ্কা, গুরুতর আহত ১

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে এক লঞ্চকে আরেক লঞ্চ ধাক্কা দিলে একজন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে টার্মিনালের ১৪ নম্বর পন্টুনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আসা যাওয়া-৫’ (ঢাকা-ইলিশা) লঞ্চে ট্রলার দিয়ে যাত্রী তোলার সময় পেছন থেকে ‘এম ভি জাকির সম্রাট-৩’ (ঢাকা-দেউলা-ঘোষেরহাট) নামে আরেকটি লঞ্চ ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া লঞ্চের সামনের অংশের আঘাতে অপেক্ষমাণ লঞ্চের দুই যাত্রী পিষ্ট হন।

এদের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে জানা গেলেও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ। অপরদিকে, এক নারী গুরুতর আহত হয়ে নদীতে পড়ে যান।

পানিতে পড়ে যাওয়া ওই নারীর নাম বোরা আক্তার (২০)। তিনি বরিশালের কাশিপুরে যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে উঠছিলেন। দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বাংলাদেশ নৌ পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে লঞ্চের গায়ে রক্তের চিহ্ন দেখা গেছে। নদী থেকে একজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার বর্তমান অবস্থা নিশ্চিত করা যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ ফয়সাল আহমেদ বলেন, দুই লঞ্চের ঘষাঘষির সময় ওই নারী নদীতে পড়ে যান। তার অবস্থা গুরুতর এবং চিকিৎসাধীন।

এদিকে নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম-পরিচালক মুহম্মদ মোবারক হোসেন জানান, প্রাথমিকভাবে একজন নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

দুর্ঘটনার পর টার্মিনাল এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ