বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

ঈদ যাত্রা সহজ করতে বছিলায় নতুন লঞ্চঘাট চালু, ১৭ মার্চ থেকে চলবে ৬টি লঞ্চ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌপথের যাত্রীদের যাতায়াত সহজ করতে রাজধানীর বছিলা এলাকায় নতুন একটি লঞ্চঘাট চালু করেছে সরকার। এখান থেকে আগামী ১৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন ছয়টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।

সোমবার (১৬ মার্চ) নতুন এই লঞ্চঘাটের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান। এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা, যার মধ্যে ছিলেন ড. নূরুন্নাহার চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান বলেন, পবিত্র ঈদকে কেন্দ্র করে ঘরমুখো যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ঈদের সময় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল-এ যাত্রীদের অতিরিক্ত চাপ এবং বিভিন্ন এলাকা থেকে সেখানে পৌঁছাতে ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়েই সদরঘাটের পাশাপাশি বছিলায় এই নতুন লঞ্চঘাট চালু করা হয়েছে।

তিনি আরও জানান, মোহাম্মদপুর, ধানমন্ডি, সাভার ও গাবতলীসহ আশপাশের এলাকার নৌযাত্রীদের সুবিধার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সদরঘাটে যাত্রীচাপ কিছুটা কমবে এবং রাজধানীর পশ্চিমাঞ্চলের মানুষের জন্য নৌপথে যাতায়াত আরও সহজ হবে।

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা জানিয়েছেন, অন্যান্য বছরের মতো এবারও কোনো লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে দেওয়া হবে না। যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, যাত্রীচাপ বিবেচনায় প্রয়োজন হলে বছিলা লঞ্চঘাট থেকে লঞ্চের সংখ্যাও বাড়ানো হতে পারে। নতুন লঞ্চঘাট চালুর খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের এলাকার অনেক নৌযাত্রী সেখানে উপস্থিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ