রবিবার, জুন ২৮, ২০২৬

রাজধানীতে তেল পেতে এখনো দীর্ঘ লাইন, আংশিক সরবরাহে ভোগান্তি কমেনি

পাঠক প্রিয়

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫...

মাদক কারবারিদের হামলা, হাতীবান্ধায় আহত ২ পুলিশ কর্মকর্তা

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধায় আসামি গ্রেফতার অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় গুরুতর আহত...

তুরাগে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসার খবর গুজব: পুলিশ সদর দফতর

অনলাইন ডেস্ক ঢাকা, ২৭ জুন: ঢাকার তুরাগ নদীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতা-কর্মীর লাশ...

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়, চীনের সঙ্গে ৮ সমঝোতা ও ৩ চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর...

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেল সংগ্রহ করতে এখনো ক্রেতাদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। তেলসংকট নিয়ে মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল তা কিছুটা কমলেও সরবরাহ স্বাভাবিক না হওয়ায় ভোগান্তি পুরোপুরি কাটেনি। কোথাও কোথাও তেল পাওয়া গেলেও অনেক পাম্পে সীমিত সরবরাহের কারণে বিক্রি বন্ধ রাখতে হচ্ছে।

শনিবার রাজধানীর মিরপুর কালশীর সুমাত্রা ফিলিং স্টেশনে প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। অনেক চালককে দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়েছে।

মিরপুর শ্যাওড়াপাড়ার বাসিন্দা আবু সুফিয়ান জানান, সামনে ঈদের ছুটি থাকায় আগেভাগেই গাড়িতে তেল ভরে রাখতে চান অনেকেই।
তিনি বলেন, “দুই-এক দিনের মধ্যে অফিস বন্ধ হয়ে যাবে। তাই কষ্ট করে হলেও গাড়িতে তেল নিয়ে রাখছি।”

তবে রাজধানীর সব পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। পরীবাগের পূর্বাচল ট্রেডার্স ফিলিং স্টেশনে টানা তিন দিন ধরে ‘তেল নেই’ ব্যানার ঝুলতে দেখা গেছে।

স্টেশনটির ক্যাশিয়ার মো. জাফর বলেন, ডিপো থেকে মাসে যে পরিমাণ তেল পাওয়া যায় তার ভিত্তিতেই বিক্রি করতে হচ্ছে। আগে চাহিদা কম থাকায় ওই তেল দুই থেকে তিন দিন বিক্রি করা যেত, কিন্তু এখন চাহিদা বেড়ে যাওয়ায় এক দিনেই মজুত শেষ হয়ে যাচ্ছে। ফলে বাকি দিনগুলোতে বিক্রি বন্ধ রাখতে হচ্ছে।

এদিকে মৎস্য ভবন মোড়ের রমনা ফিলিং স্টেশনেও শনিবার ক্রেতাদের লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল কিনতে দেখা গেছে। পাঠাও মোটরসাইকেল চালক সবুজ মিয়া বলেন, গত কয়েক দিনের তুলনায় লাইনের দৈর্ঘ্য কিছুটা কমেছে।

তার ভাষায়, “আগের মতো আতঙ্ক এখন আর নেই। তবে তেল নিতে এখনো লাইনে দাঁড়াতে হচ্ছে।”

সামগ্রিকভাবে তেলসংকটের আশঙ্কা কিছুটা কমলেও সরবরাহ স্বাভাবিক না হওয়ায় রাজধানীবাসীর ভোগান্তি এখনো পুরোপুরি কাটেনি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

 

সর্বশেষ সংবাদ

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

বিলিয়নিয়ার ক্লাবে মেসি, সম্পদের লড়াইয়ে এখনও এগিয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা বহুদিনের। মাঠের লড়াইয়ের পাশাপাশি সম্পদের দিক থেকেও তারা একে অপরকে টেক্কা দিয়ে...

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের, কানেক্টিভিটি ও প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

রোহিঙ্গা সংকট সমাধানেও ইতিবাচক ইঙ্গিত দিয়েছে চীন: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সমস্যা সমাধানে চীন সহযোগিতা অব্যাহত রাখবে। বিশেষ করে দীর্ঘদিনের...

বাংলাদেশকে ১১০ কোটি ডলারের ঋণ অনুমোদন বিশ্ব ব্যাংকের

অনলাইন ডেস্ক: পশ্চিম এশিয়ায় চলমান সংকটের কারণে সার, জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঝুঁকিতে থাকা পরিবার ও...