শুক্রবার, মে ১, ২০২৬

বৃষ্টিতে বাধা, নতুন লক্ষ্য ২৪০: ডিএলএস পদ্ধতিতে কঠিন সমীকরণে বাংলাদেশ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকার মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বজ্রপাত ও শিলাবৃষ্টির কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকার পর ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জয়ের জন্য স্বাগতিকদের ৩২ ওভারে করতে হবে ২৪০ রান।

শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে বিরতির পর আবার মাঠে নামে দুই দল। বৃষ্টির কারণে ম্যাচের ওভার কমিয়ে আনা হলে লক্ষ্যও পুনর্নির্ধারণ করা হয়।

নতুন পরিস্থিতিতে বোলিং কোটােও পরিবর্তন আনা হয়েছে। মূল ম্যাচে একজন বোলার সর্বোচ্চ ১০ ওভার বল করার সুযোগ থাকলেও সংশোধিত ম্যাচে পাকিস্তানের দুজন বোলার সর্বোচ্চ ৭ ওভার এবং তিনজন বোলার সর্বোচ্চ ৬ ওভার করে বল করতে পারবেন।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ ৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৭ রান। ক্রিজে অপরাজিত ছিলেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়।

বাংলাদেশের শুরুটা ছিল হতাশাজনক। সাইফ হাসান ১২ রান করে আউট হন। তানজিদ হাসান তামিম মাত্র ১ রান করে ফিরে যান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ২৭৪ রান। তবে ইনিংসের শেষ দিকে ধস নামে তাদের ব্যাটিং লাইনে। শেষ ৪৩ রান তুলতেই ৭ উইকেট হারায় সফরকারীরা।

এখন ডিএলএস পদ্ধতিতে নির্ধারিত ২৪০ রানের লক্ষ্য সামনে রেখে ম্যাচে ফেরার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। ম্যাচের বাকি সময়টুকুতে লিটন দাস ও তাওহীদ হৃদয়ের ব্যাটেই ভরসা স্বাগতিকদের।

 

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ