শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডে জরুরি নির্দেশনা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড নিয়ে ভর্তি কর্তৃপক্ষ জরুরি নির্দেশনা দিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীরা ২৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এর আগে প্রবেশপত্র ডাউনলোড করার সময় ছবি ও সেলফি সঠিকভাবে আপলোড না হলে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণও সম্ভব হবে না।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, ছবি ও সেলফি উভয়ই ২৫ ফেব্রুয়ারি তারিখের মধ্যে সঠিকভাবে গৃহীত না হলে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না।

প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। এর আগে, গত বছরের ৭ ডিসেম্বর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তিন দফায় মেয়াদ বাড়িয়ে ১৬ জানুয়ারি ভর্তি আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে।

ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম আবেদন করার সুযোগও রাখা হয়েছে।

বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.gstadmission.ac.bd ওয়েবসাইটে।

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয় হলো:

  • ইসলামী বিশ্ববিদ্যালয়

  • মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

  • যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

  • গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • বরিশাল বিশ্ববিদ্যালয়

  • রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

  • ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি

  • নেত্রকোনা বিশ্ববিদ্যালয়

  • জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়

  • সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • নওগাঁ বিশ্ববিদ্যালয়

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ