বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬

নারায়ণগঞ্জ সিটিতে দায়িত্ব নিলেন নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান

পাঠক প্রিয়

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ: আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বুধবার সকালে সিটি কর্পোরেশনের নগর ভবনে গিয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

নবনিযুক্ত প্রশাসক বলেন, “প্রশাসক সরকারি কর্মচারীদের পক্ষ থেকে নিয়োগ হলে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকে না। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ শহরে বসবাস করি, তাই শহরের সমস্যা আমাদের উপর সরাসরি প্রভাব ফেলে। বর্তমান সরকার সেই ভাবনাকে সামনে রেখে আমাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে, যাতে সমস্যা দ্রুত সমাধান করা যায়।”

তিনি আরও বলেন, “আমি এটাকে একটি পবিত্র দায়িত্ব হিসেবে দেখি। শহরের ধূলাবালি পরিষ্কার করে ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার পাশাপাশি গাছ লাগাব। আগামী ৬০ দিনের মধ্যে হকার সমস্যা সহনীয় পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করব। এজন্য আমি সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চাই।”

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এতে আগে, স্থানীয় সরকার বিভাগ থেকে নারায়ণগঞ্জসহ ছয়টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ ক এর উপধারা (১) অনুযায়ী, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা তাদের সিটি কর্পোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ