বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬

কারাগারে থাকা দুই ভাই প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন

পাঠক প্রিয়

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজারের রামুতে কারাগারে থাকা দুই ভাই ফরিদুল আলম (৪৩) ও মোহাম্মদ ইসমাইল (৩৮) প্যারোলে মুক্তি নিয়ে বাবা নুর আহমদের জানাজায় অংশ নিয়েছেন।

জানাজা মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় কবরস্থানে মরদেহ দাফন করা হয়। গত ২১ ফেব্রুয়ারি মা মোস্তফা বেগমের মৃত্যুর পরও দুই ভাইকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল, যাতে তারা মায়ের জানাজায় অংশ নিতে পারেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, দুই ভাই দীর্ঘদিন ধরে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। ৫ আগস্টের পর তাদের বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা হয়েছে, যার কারণে তারা প্রায় আড়াই মাস ধরে কারাগারে ছিলেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, “বাবার মৃত্যুর খবরে দুই ভাইকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে, যাতে তারা জানাজায় অংশ নিতে পারে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

মায়ের জানাজায় দুই ভাই হাতকড়া পরা অবস্থায় অংশ নেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। বাবা নুর আহমদের জানাজাতেও একইভাবে পুলিশি পাহারায় প্যারোলে অংশ নেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ