শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

সুষ্ঠু ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত—আমানউল্লাহ আমান

পাঠক প্রিয়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি: আমানউল্লাহ আমান বলেছেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণের মধ্য দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ গণতন্ত্রকে নতুন ভিত্তি দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ঢাকা-২ আসনের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

যা বললেন সংসদ সদস্য

  • জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার পক্ষে স্পষ্ট বার্তা দিয়েছে

  • শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ

  • নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কেরানীগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে অগ্রাধিকারভিত্তিতে উন্নয়নকাজের ঘোষণা

যোগাযোগ ও অবকাঠামোতে জোর

আমানউল্লাহ আমান বলেন, ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় রেখে সড়কের দুই পাশে অন্তত ১০ ফুট জায়গা খালি রেখে দেয়াল বা স্থাপনা নির্মাণ করতে হবে, যাতে রাস্তা সম্প্রসারণ সহজ হয়।

তিনি শিশুদের খেলার মাঠ নির্মাণ, শিক্ষাব্যবস্থা উন্নয়ন, সড়কে ল্যাম্পপোস্ট স্থাপন, ম্যানহোলের ঢাকনা বসানো এবং আগামী তিন মাসের মধ্যে ছোট-বড় কয়েকটি সেতুর রেলিং মেরামতের নির্দেশনা দেন।

যানজট নিরসনে আটিবাজার, কলাতিয়া বাজার, রোহিতপুর, কোনাখোলা ও খোলামোড়ায় সার্বক্ষণিক ট্রাফিক পুলিশের ব্যবস্থা করার কথাও বলেন তিনি। পাশাপাশি কেরানীগঞ্জে গ্যাস সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মাদক ও ভূমিদখলে ‘কঠোর অবস্থান’

মাদকবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, কেরানীগঞ্জে মাদক বিক্রেতা বা সেবনকারী কাউকে ছাড় দেওয়া হবে না। দলের নাম ব্যবহার করে অপকর্ম করলেও আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে নিজেও অভিযানে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। ভূমিদখলের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সংসদ সদস্য।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক। উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে অমি, কেরানীগঞ্জ মডেল থানা ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ