শুক্রবার, জুন ২৬, ২০২৬

ঝুঁকিপূর্ণ ভবনে পড়াশোনা করছে ১০০ শিক্ষার্থী, সংস্কারের দাবি জেলা প্রশাসনের কাছে

পাঠক প্রিয়

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের...

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে, মে মাসে মিলেছে পুনরুদ্ধারের আভাস

নিজস্ব প্রতিবেদক ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে। তবে মে মাসে রফতানিতে...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫...

প্রতিবেদক, নীলফামারী

নীলফামারী জেলা, কিশোরগঞ্জ উপজেলা: দূর থেকে দেখলে মনে হবে এটি কোনো পরিত্যক্ত ভবন, কিন্তু বাস্তবে এটি ডুমুরিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রাণের ঝুঁকি নিয়ে পড়াশোনা করছে প্রায় ১০০ শিক্ষার্থী। জরাজীর্ণ ভবনের ছাদ চুঁইয়ে পড়া, স্যাঁতসেঁতে দেওয়াল, বেঞ্চের অভাব, বিশুদ্ধ পানির সংকট ও পর্যাপ্ত ওয়াশ ব্লকের অনুপস্থিতি বিদ্যালয়ের দৈনন্দিন চিত্র।

বিদ্যালয়টি ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত হলেও বছরের পর বছর কোনো সংস্কার না হওয়ায় বর্তমানে একতলা ভবনটি নাজুক অবস্থায় আছে। প্রধান ভবনের চারটি কক্ষে শিক্ষার্থীরা মেঝেতে বসে পাঠদান করছে। বর্ষা মৌসুমে ছাদ দিয়ে পানি পড়ার কারণে ক্লাস চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া স্কুলের মাঠ খেলাধুলার জন্য অনুপযোগী এবং খেলাধুলার সরঞ্জাম নেই।

সহকারী শিক্ষক খুকুমণি রায় জানান, “প্রতিদিন আমরা আতঙ্কে থাকি, কখন যে কী হয়! শিক্ষার্থীরা মেঝেতে বসে ক্লাস করছে, প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটে।” সহকারী শিক্ষক বিউটি আক্তার বলেন, “শিক্ষক ও শিক্ষার্থীরা একই টয়লেট ব্যবহার করছে, স্বাস্থ্যঝুঁকি রয়েছে। আমরা চাই নতুন ভবন নির্মাণসহ সমস্যার দ্রুত সমাধান হোক।”

অভিভাবকরা জানাচ্ছেন, বাচ্চাদের স্কুলে পাঠানোর সময় তারা ভয় পান। স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর বলেন, “বছরের পর বছর সংস্কার না হওয়ায় ভবনটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন ছোট ছোট শিশুরা ঝুঁকি নিয়ে পড়াশোনা করছে।”

প্রধান শিক্ষক মোছা. নাসরিন বেগম বলেন, “দুর্ঘটনা এড়াতে একজন শিক্ষক পাঠদান চালান, আর অন্যজন দরজার সামনে দাঁড়ান। নতুন ভবনের জন্য বহুবার চিঠি দিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি।”

সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম জানান, “নতুন ভবন নির্মাণের জন্য উপজেলা শিক্ষা অফিস থেকে আনুষ্ঠানিক চাহিদা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বিদ্যালয়টির ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার মান উন্নয়নে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণ।

 

 

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ