রবিবার, জুন ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে সরকার এত অস্থির ছিল কেন : আনু মুহাম্মদ

পাঠক প্রিয়

ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে, মে মাসে মিলেছে পুনরুদ্ধারের আভাস

নিজস্ব প্রতিবেদক ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে। তবে মে মাসে রফতানিতে...

ফিনিক্স সামিট ২০২৬ শুরু: সাইবার নিরাপত্তা ও ডিজিটাল রিজাইলেন্সে নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক: দেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা ও ডিজিটাল রিজাইলেন্স জোরদারের লক্ষ্যে শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ সাইবার সিকিউরিটি কনভারজেন্স...

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান

বাসস রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ফিনিক্স সামিট ২০২৬’-এ দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ রাখতে সাইবার নিরাপত্তা...

ট্রাফিক আইন ভাঙলেই কাটা হবে লাইসেন্সের পয়েন্ট, কঠোর হচ্ছে বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক সড়ক পরিবহন আইন কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের দোষসূচক (ডিমেরিট) পয়েন্ট কর্তন কার্যক্রম শুরু করেছে...

বিলিয়নিয়ার ক্লাবে মেসি, সম্পদের লড়াইয়ে এখনও এগিয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা বহুদিনের। মাঠের লড়াইয়ের পাশাপাশি সম্পদের দিক থেকেও...

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ‘অতি উৎসাহ’ ও ‘অস্থিরতা’র তীব্র সমালোচনা করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি প্রশ্ন তুলেছেন, একটি অনির্বাচিত সরকার কেন নির্বাচনের ঠিক আগমুহূর্তে দীর্ঘমেয়াদি ও বিতর্কিত চুক্তিতে সই করতে এত ব্যস্ত হয়ে পড়েছিল।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল-এ ‘দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের লাভ-ক্ষতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন ওয়াচ

‘বাংলাদেশকে হাত–পা বাঁধা অবস্থায় ফেলা হয়েছে’

আনু মুহাম্মদ বলেন, “তারা (অন্তর্বর্তী সরকার) এই যে চুক্তিগুলো এভাবে করল, বাংলাদেশকে হাত–পা বাঁধা অবস্থায় ফেলল। ইচ্ছা করলেই বলতে পারত, নির্বাচিত সরকার আসছে—আপনারা নির্বাচিত সরকারের সঙ্গে কথা বলতে পারবেন।”

তিনি আরও বলেন, বাজেট ঘোষণার সময় থেকেই অন্তর্বর্তী সরকারের মধ্যে এ ধরনের চুক্তি সম্পাদনে অতিমাত্রায় উৎসাহ দেখা গেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান Starlink-এর সঙ্গে চুক্তির প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, এতে দেশের যোগাযোগব্যবস্থায় কী বাস্তব পরিবর্তন এসেছে। তাঁর ভাষ্য, “চুক্তি করার ব্যাপারে তাঁদের বিশেষ উৎসাহ দেখে মনে হয়েছে, তাঁরা উপদেষ্টা বা বিশেষ সহকারী হলেও, আসলে বিভিন্ন কোম্পানির লবিস্ট হিসেবে ভূমিকা পালন করেছেন।”

পুনর্বিবেচনার আহ্বান

নতুন সরকারের প্রতি চুক্তিগুলো পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে আনু মুহাম্মদ বলেন, এসব চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎকে বড় ধরনের সংকটে ঠেলে দিতে পারে। এ বিষয়ে জাতীয় পর্যায়ে খোলামেলা আলোচনা এবং প্রয়োজনে চুক্তি পুনর্বিবেচনা করা জরুরি।

তিনি বিএনপি সরকারের উদ্দেশে বলেন, “সবার আগে বাংলাদেশ—তারেক রহমানের এই স্লোগান যদি সত্যি হয়, তাহলে প্রথম কাজ হবে এসব চুক্তি থেকে বাংলাদেশ কীভাবে মুক্তি পাবে তার পথ পরিষ্কার করা। যাঁরা এসব চুক্তি সম্পাদন করেছেন, তাঁদের জবাবদিহি ও বিচারের আওতায় আনতে হবে।”

‘অসম ও ক্ষতিকর’ চুক্তি

আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তিকে ‘অসম ও ক্ষতিকর’ আখ্যা দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের একেবারে শেষ সময়ে স্বাক্ষরিত এ চুক্তি দেশের জ্বালানি নিরাপত্তা, শিল্পনীতি ও সামগ্রিক অর্থনৈতিক স্বার্থকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাঁর মতে, চুক্তিতে এমন কিছু বাধ্যতামূলক শর্ত রাখা হয়েছে, যা বাংলাদেশের দর-কষাকষির সক্ষমতা দুর্বল করেছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া আন্তর্জাতিক চুক্তিগুলোর আইনি ও নৈতিক বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, এসব চুক্তির ধারাগুলো ‘আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস’ বা অসম চুক্তির উদাহরণ এবং সেগুলো নতুন করে বিচার-বিশ্লেষণ করা প্রয়োজন।

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন ওয়াচের কো-অর্ডিনেটর বরকত উল্লাহ মারুফ। নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় উন্নয়ন অর্থনীতির গবেষক মাহা মির্জাও উপস্থিত ছিলেন।

বক্তারা মনে করেন, নির্বাচনের ঠিক আগে স্বাক্ষরিত এ ধরনের দীর্ঘমেয়াদি বাণিজ্যচুক্তি নিয়ে জনপরিসরে বিস্তৃত আলোচনা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

সর্বশেষ সংবাদ

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

বিলিয়নিয়ার ক্লাবে মেসি, সম্পদের লড়াইয়ে এখনও এগিয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা বহুদিনের। মাঠের লড়াইয়ের পাশাপাশি সম্পদের দিক থেকেও তারা একে অপরকে টেক্কা দিয়ে...

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকট সমাধানেও ইতিবাচক ইঙ্গিত দিয়েছে চীন: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সমস্যা সমাধানে চীন সহযোগিতা অব্যাহত রাখবে। বিশেষ করে দীর্ঘদিনের...

সিঁথি সাহার নতুন গান ‘বসন্তের কোকিল’ দর্শকপ্রিয়, প্রথম দিনেই ৮১ হাজার ভিউ

বিনোদন ডেস্ক: চলমান খেলার উন্মাদনার মধ্যেই নতুন রোম্যান্টিক ড্যান্স নাম্বার নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। ‘বসন্তের কোকিল’ শিরোনামের গানটি প্রকাশের পর থেকেই...

ট্রাফিক আইন ভাঙলেই কাটা হবে লাইসেন্সের পয়েন্ট, কঠোর হচ্ছে বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক সড়ক পরিবহন আইন কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের দোষসূচক (ডিমেরিট) পয়েন্ট কর্তন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের, কানেক্টিভিটি ও প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...