বুধবার, নভেম্বর ১১, ২০২৬

কক্সবাজারে জালে ধরা পড়ল ২০০ কেজির বিরল ‘পাখি মাছ’

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

টেকনাফ, কক্সবাজার: বঙ্গোপসাগরে টেকনাফে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি বিশাল আকৃতির মাছ, যা স্থানীয়ভাবে ‘পাখি মাছ’ বা ‘মাইট্যা’ নামে পরিচিত। রবিবার সন্ধ্যায় মাছটি টেকনাফ মৎস্য বন্দরে আনা হলে উৎসুক মানুষের ভিড় জমে।

মৎস্য বিশেষজ্ঞদের মতে, মাছটি ‘সেইলফিশ’ বা মার্লিন প্রজাতির। সমুদ্রের অন্যতম দ্রুতগামী এই মাছটির পিঠের উপরের পাখনাটি দেখতে অনেকটা পাখির ডানার মতো প্রসারিত। এই অনন্য বৈশিষ্ট্যের কারণে স্থানীয় জেলেরা একে ‘পাখি মাছ’ বা ‘পাখি মাইট্যা’ বলে ডাকে। সমুদ্রের গভীর অংশের এই মাছ সাধারণত উপকূল সংলগ্ন এলাকায় ধরা পড়ে না, তাই এর আকৃতি ও ভর জনসাধারণের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার ট্রলার মালিক সব্বির আহমেদ জানান, শনিবার সকালে তার ট্রলারটি ১১ জন মাঝিমাল্লা ও জেলের সঙ্গে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম দিকে জাল ফেলেছিল। অন্য মাছের সঙ্গে এই বিশাল মাছটি ধরা পড়ে। পরে মাছটি আনা হলে ওজন করা হয় এবং দেখা যায় এটি প্রায় ২০০ কেজি।

মাছটি স্থানীয় ব্যবসায়ী সৈয়দ আলমের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়। সৈয়দ আলম জানান, টেকনাফ পৌরসভার কায়ুকখালী ফিশারিতে বরফ দিয়ে মাছটি সংরক্ষণ করা হয়েছে। স্থানীয় বাজারে এর বড় আকারের কারণে যথাযথ দাম পাওয়া কঠিন হওয়ায় বিশেষ ব্যবস্থাপনায় অধিক লাভের আশায় মাছটি চট্টগ্রামের বাজারে পাঠানো হচ্ছে।

এ ধরনের বিরল মাছ ধরা পড়া স্থানীয় জেলেদের জন্য যেমন আকর্ষণের, তেমনি মাছবাজারে এর দাম ও চাহিদা নিয়েও সমুদ্রপ্রেমীদের আগ্রহ বাড়াচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ