শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইলে ভোটকেন্দ্রে হামলা, দুই শতাধিক ব্যালট ছিনতাই

পাঠক প্রিয়

বিডিরিপোর্টস২৪ডেস্ক

টাঙ্গাইলের ঘাটাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এ সময় প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর ছাড়া দুই শতাধিক ব্যালট পেপার ছিনতাই করা হয়েছে। ঘটনার পর দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রসুলপুরের সরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। আটকরা হলেন মান্নান ও আলমগীর।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা খাইরুল বাসার জানান, সকাল থেকেই ভোট সুষ্ঠুভাবে চলছিল। হঠাৎ কয়েকজন ব্যক্তি কেন্দ্রে প্রবেশ করে হামলা চালায় এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর ছাড়া দুই শতাধিক ব্যালট পেপার নিয়ে যায়। হামলাকারীরা ধানের শীষের কর্মী বলে জানা গেছে।

পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে সেনাবাহিনী। পুলিশ সদস্যরা ব্যালট নেওয়ার সময় তাদের শনাক্ত করেছেন। ছিনতাই হওয়া ব্যালট উদ্ধার করার অভিযান চলছে।

 

 

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ