শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

যশোরে ভোটকেন্দ্রে সিল চুরি, নারী বুথে ভোটগ্রহণে বিলম্ব

পাঠক প্রিয়

বিশেষ প্রতিনিধি

যশোরের রেল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণের সময় একটি অফিসিয়াল সিল চুরি হওয়ার ঘটনা ঘটেছে, যা কেন্দ্রের নারী বুথে ভোটগ্রহণকে সাময়িকভাবে ধীর করে দিয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পর এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভোটারদের ধারণা, কোনো নারী ভোটার সুযোগ বুঝে সিলটি নিয়ে কেন্দ্র ত্যাগ করেছেন। সিল হারিয়ে যাওয়ায় বুথটিতে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, ফলে কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা ভোগান্তিতে পড়েন। অনেক ভোটার প্রিসাইডিং কর্মকর্তাদের তদারকিতে ঘাটতির কথাও উল্লেখ করেছেন।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকালেই নারী বুথ থেকে একটি সিল হারিয়ে যাওয়ার বিষয়টি আমরা শনাক্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। সিলের অভাবে কিছু সময় ভোটগ্রহণ ধীর হয়ে যায়। তবে বিকল্প সিল সংগ্রহের পর ভোট কার্যক্রম স্বাভাবিক হয়েছে।”

ভোটাররা আশা করেছেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে কেন্দ্রগুলিতে আরও সতর্কতা অবলম্বন করা হবে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ