শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

খুলনায় ভোটের মাঠে উৎসবের আমেজ, শিশু কোলে ভোট দিলেন মা

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা, ১১ ফেব্রুয়ারি – খুলনা-২ আসনে ভোটের দিন সকাল থেকেই উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সোনাডাঙ্গার তালিমুল মিল্লাত মাদ্রাসা কেন্দ্রে সকালেই গৃহিণী তামান্না বেগম তার তিন মাসের শিশু আমিনাকে কোলে নিয়ে ভোট দিতে উপস্থিত হন। শিশুকে কোলে নিয়েই তিনি গোপন কক্ষে ভোট প্রদান করেন। একই সময়ে তার স্বামীও আরও দুই ছোট সন্তানকে সঙ্গে নিয়ে কেন্দ্রের অন্য একটি কক্ষে ভোট দেন।

তামান্না বেগম বলেন, “এবারের নির্বাচনকে ঘিরে পাড়া-মহল্লায় উৎসবের মতো পরিবেশ তৈরি হয়েছে। ভিড় বেশি হওয়ার আশঙ্কায় আমরা খুব সকালে সন্তানদের প্রস্তুত করে ভোটকেন্দ্রে এসেছি। কোনো জটিলতা ছাড়াই ভোট দিতে পারায় খুব সন্তুষ্ট।” তিনি আরও বলেন, “সবার উপস্থিতিতে যেন পুরো এলাকায় ঈদের আমেজ তৈরি হয়েছে।”

কেন্দ্রের তথ্য অনুযায়ী, তালিমুল মিল্লাত মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৮১ জন। প্রথম ঘণ্টায় এখানে ২১৮টি ভোট পড়েছে।

বেশ কিছু ভোটারই ভোটকে গণতন্ত্রের উৎসব হিসেবে অভিহিত করছেন। কেন্দ্রে স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলাবদ্ধভাবে ভোটগ্রহণ চলা দেখে ভোটাররা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ