বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

নির্বাচনকালীন যানবাহন নিষেধাজ্ঞায় ঢাকায় গণপরিবহন সংকট, ভোগান্তিতে যাত্রী

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

নির্বাচনকে সামনে রেখে যানবাহন চলাচলে আরোপিত নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায়। বাসের সংখ্যা অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় সকাল থেকেই বিভিন্ন অফিস এলাকা ও গুরুত্বপূর্ণ মোড়ে যাত্রীদের তীব্র ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক যাত্রী প্রয়োজনীয় বাস না পেয়ে চরম দুর্ভোগের মুখে পড়েছেন।

মঙ্গলবার সকালে রামপুরা, ফার্মগেট, শাহবাগ, মিরপুর-১০, যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকা ঘুরে দেখা যায়, বাসের অপেক্ষায় যাত্রীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। মাঝেমধ্যে বাস এলেও অতিরিক্ত ভিড়ের কারণে অনেক যাত্রী তাতে উঠতে পারেননি।

ভুক্তভোগী যাত্রীরা জানান, মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় তাদের বাসের ওপরই নির্ভর করতে হচ্ছে। কিন্তু বাস কম থাকায় অনেককে দাঁড়িয়ে দাঁড়িয়ে অফিসে যেতে হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। মতিঝিল মডেল স্কুলের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, বর্তমানে তাদের ক্লাস টেস্ট চলছে। কিন্তু বাস সংকটের কারণে নিয়মিত দেরি হয়ে যাচ্ছে।

এদিকে পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, নির্বাচনকালীন নিষেধাজ্ঞা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে অনেক গাড়ি সড়কে নামানো যাচ্ছে না। তাদের ভাষ্য, চেকপোস্টে জটিলতা ও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় অনেক চালক ও মালিক গাড়ি চালাতে অনীহা প্রকাশ করছেন। ফলে বাস কম থাকায় যাত্রীচাপ বেড়ে গেছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচন উপলক্ষে মঙ্গলবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ রয়েছে। এছাড়া ভোটগ্রহণের আগের দিন বুধবার মধ্যরাত থেকে ভোটের দিন বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ অবস্থায় নগরবাসী বলছেন, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাজধানীর ভেতরে গণপরিবহন স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। অন্যথায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ