মঙ্গলবার, জুন ২, ২০২৬

রাষ্ট্র পুনর্গঠনে অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিএনপি: তারেক রহমান

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

অনলাইন ডেস্ক

বিএনপি দেশের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে চায় বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাজধানীর বনানীতে এক নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, নির্বাচন ঘিরে স্বাভাবিকভাবেই মানুষের প্রত্যাশা বাড়ে এবং বিএনপির কাছেও সারা দেশের মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। তিনি বলেন, সেই প্রত্যাশা মাথায় রেখেই দল নির্বাচনি ইশতেহার ও কর্মসূচি প্রণয়ন করার চেষ্টা করেছে।

পথসভায় তিনি ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের গুরুত্ব তুলে ধরে বলেন, এসব উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

বনানীর সঙ্গে নিজের পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বনানী এলাকায় তার ও তার ভাইয়ের জন্ম ও বেড়ে ওঠা। তাদের পরিবারের সদস্য ও সন্তানদের জন্মও এই এলাকায় হয়েছে। ফলে এ এলাকার মানুষের সঙ্গে তাদের গভীর পারিবারিক, মানসিক ও আত্মিক সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াও জীবনের দীর্ঘ সময় বনানী এলাকায় কাটিয়েছেন। তাই বনানীর মানুষের সঙ্গে তাদের সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, আবেগ ও বিশ্বাসের জায়গায়ও দৃঢ়।

নির্বাচনের সময় জনগণের প্রত্যাশা বাড়ে উল্লেখ করে তারেক রহমান বলেন, একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা বেশি। সেই প্রত্যাশা পূরণে দল কাজ করছে।

তিনি জানান, আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে মাঠপর্যায়ে সুনির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বিএনপি সরকার গঠন করতে পারলে সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ