অনলাইন ডেস্ক

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, তিন ইউনিটের পরীক্ষার্থীদের সামগ্রিক পাশের হার শতকরা ৫৬.৩০ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীরা রাত ১০টার পর থেকে নিজ নিজ প্যানেলে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়:
-
‘এ’ ইউনিট: ৩১,১২৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ১৭,২০৩ জন উত্তীর্ণ হয়েছেন। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৫.২৫ এবং পাশের হার ৫৫.০৮ শতাংশ।
-
‘বি’ ইউনিট: ২৯,৩৯৪ জন পরীক্ষার্থী ছিলেন। উত্তীর্ণ হয়েছেন ১৬,০৯৮ জন। সর্বোচ্চ নম্বর ৮৬.২৫ এবং পাশের হার ৫৪.৭৬ শতাংশ।
-
‘সি’ ইউনিট: ১০,৩৩৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। উত্তীর্ণ হয়েছেন ৬,৬৪৮ জন। সর্বোচ্চ নম্বর ৮৮ এবং পাশের হার ৬৪.৩৩ শতাংশ।
উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় বিষয়ক বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।


