বুধবার, জুন ৩, ২০২৬

গণসংযোগের সময় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা, আহত ১০

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

অনলাইন ডেস্ক

মাদারীপুরের সদর উপজেলার কালিরবাজার এলাকায় মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যের গণসংযোগের সময় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য কর্মী ও সমর্থকদের নিয়ে কালিরবাজারে গণসংযোগে অংশ নেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী জাহান্দার আলী মিয়ার সমর্থকরা হঠাৎ হামলা চালায়। হামলায় স্বতন্ত্র প্রার্থীর অন্তত ১০ কর্মী হাতুড়িপেটায় আহত হন।

আহতদের মধ্যে বেল্লাল মাতুব্বরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মিল্টন বৈদ্য অভিযোগ করে বলেন, “ধানের শীষের স্লোগান দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। একাধিক মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে। প্রশাসন যদি আইনি পদক্ষেপ না নেয়, তাহলে সুষ্ঠু নির্বাচনে এ ধরনের হামলা বড় বাধা সৃষ্টি করতে পারে।”

অপর দিকে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী জাহান্দার আলী মিয়া হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমার সমর্থকরা কেবল প্রতিরক্ষা করেছেন। কোনো মারামারি হয়নি। উল্টো মিল্টনের লোকজন আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে। এ ব্যাপারে বিচার চাই।”

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ