বুধবার, জুন ৩, ২০২৬

মেহেরপুরে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে ২৭০ বিজিবি সদস্য

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

মেহেরপুর প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে ২৭০ জন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর-চুয়াডাঙ্গা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক ও ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, মেহেরপুর জেলার তিনটি উপজেলা নিয়ে গঠিত দুটি সংসদীয় আসনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোট ৮ দশমিক ৯ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সাতটি উপজেলা নিয়ে গঠিত চারটি সংসদীয় আসনের অধীনে থাকা ৫৬৭টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন রয়েছে ১৯ দশমিক ৮ প্লাটুন বিজিবি সদস্য।

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিজিবি সদস্যরা অস্ত্র ও গোলাবারুদসহ সর্বাত্মক প্রস্তুত অবস্থায় রয়েছে। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা আইনবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সন্দেহজনক তৎপরতার ওপর নজরদারি জোরদার করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ