বুধবার, জুন ৩, ২০২৬

বিএনপি কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে বিশ্বাসী : মির্জা ফখরুল

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

অনলাইন ডেস্ক 

বিএনপি সমালোচনার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে বিশ্বাসী—এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (তারিখ) সকাল ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের নারগুণ ইউনিয়নের কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে রাজনীতির অঙ্গনে একটি নতুন দল সামনে আসছে, যাদের আগে তেমনভাবে দেখা যায়নি। তারা একসময় আমাদের সঙ্গেই ছিল, একসঙ্গে পথ চলেছে। এখন নির্বাচনে অংশ নিচ্ছে—এতে কোনো আপত্তি নেই। তবে রাজনীতিতে মিথ্যাচার, গীবত কিংবা অন্যের বিরুদ্ধে কুৎসা রটানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান তার পিতার আদর্শ অনুসরণ করেই রাজনীতি করছেন। দেশে ফিরে তারেক রহমান ঘোষণা দিয়েছেন—‘আই হ্যাভ এ প্ল্যান’, অর্থাৎ দেশের জন্য তার একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে আগামী এক বছরের মধ্যে এক কোটি তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। পাশাপাশি সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। এছাড়া এনজিও থেকে নেওয়া ঋণের দায়ভারও সরকার গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

পথসভার শেষ পর্যায়ে মির্জা ফখরুল আগামী ১২ তারিখ সকালে ভোটারদের কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ