শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে গুপ্ত সংগঠন : তারেক রহমান

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বরিশাল, ৪ ফেব্রুয়ারি – বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ একটি রাজনৈতিক দলকে ‘গুপ্ত’ পরিচয়ে চেনে, যা বর্তমানে নতুন জালিম রূপে আবির্ভূত হয়েছে। তিনি বলেন, “জনগণের রায়ের ভিত্তিতে বাংলাদেশ চলবে। যে দলের নেতার মা-বোনদের সম্মান করে না, তাদের কাছ থেকে মানুষ আত্মমর্যাদা আশা করতে পারে না।”

বুধবার দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধাণ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত ছিলেন। প্রিয় নেতাকে একনজর দেখতে নেতাকর্মীদের ঢল নেমেছে সমাবেশস্থলে।

তারেক রহমানের এই মন্তব্যকে রাজনৈতিক পর্যবেক্ষকরা দেশের চলমান নির্বাচনী প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। তিনি জনগণের শক্তিকে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি জোর দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ