বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

কক্সবাজারে নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনীর ৬১ যৌথ অভিযান, গ্রেপ্তার ৮০

পাঠক প্রিয়

কক্সবাজার প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজার অঞ্চলে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গত এক মাসে ৬১টি যৌথ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশন। এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে অস্ত্র, গোলাবারুদ, মাদক, জাল নোটসহ বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে রামু ১০ পদাতিক ডিভিশনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল ফাইয়াজ মোহাম্মদ আকবর।

তিনি বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিয়মিত টহল ও যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানের মূল লক্ষ্য হচ্ছে সন্ত্রাসী ও অপরাধমূলক তৎপরতা দমন, গুজব ও সহিংসতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করা।

লে. কর্নেল ফাইয়াজ মোহাম্মদ আকবর জানান, ১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে শীর্ষ সন্ত্রাসী, মাদক কারবারি, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারি এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে ১৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি এবং ৯৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি ড্রোন, একটি ওয়াকিটকি এবং প্রায় ১৩ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৬ হাজার ২০১টি ইয়াবা, ৫৪১ লিটার দেশীয় মদ, ২৩ লিটার বিয়ার এবং ৬ কেজি গাঁজা।

তিনি আরও বলেন, যৌথ অভিযানের ফলে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে নিয়মিত টহল ও অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিবির রামু সেক্টরের মেজর নাজমুস সাকিব, র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক এএসপি মো. ফারুক, কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পিয়ারসহ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ