সোমবার, মে ১১, ২০২৬

সাগরে ভাসছে ২৩ লাখ টন ভোগ্যপণ্য, টার্গেট রমজান মাস

পাঠক প্রিয়

মোঃ খুরশীদ আলম সরকার

রমজান মাসকে সামনে রেখে ভোগ্যপণ্য আমদানি এত দ্রুত বেড়েছে যে, এবার এর পরিমাণ অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেছে। তবে পর্যাপ্ত গুদাম ও খালাসের সুবিধার অভাবে লাইটার জাহাজগুলো বন্দরে দীর্ঘ সময় আটকে থাকায় সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, গত মঙ্গলবার বহির্নোঙরে অবস্থানরত ১০৪টি জাহাজের মধ্যে ৪৬টি জাহাজে ভোগ্যপণ্য ছিল, যার মোট পরিমাণ ২৩ লাখ ৪৬ হাজার টন। এক বছরের ব্যবধানে ভোগ্যপণ্যের পরিমাণ প্রায় দ্বিগুণ বেড়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত এ থেকে সাড়ে ১০ লাখ টন পণ্য খালাস করা হয়েছে, আর প্রায় পৌনে ১৩ লাখ টন খালাসের অপেক্ষায় আছে।

সবচেয়ে বেশি আমদানি হয়েছে গমের। বন্দরে অবস্থানরত ২৫টি জাহাজে সাড়ে ১৩ লাখ টন গম রয়েছে, যার মধ্যে খালাস হয়েছে মাত্র ৫ লাখ ৮০ হাজার টন। ছোলা, মসুর ও মটর ডালবাহী ৭টি জাহাজে এসেছে ২ লাখ ৩৬ হাজার টন, যার মধ্যে খালাস হয়েছে এক লাখ টন। তৈলবীজবাহী ৯টি জাহাজে ৪ লাখ ৩৯ হাজার টন পণ্য এসেছে, যার মধ্যে আড়াই লাখ টন খালাস হয়েছে।

বন্দরের তথ্য অনুযায়ী, প্রতিদিন বড় জাহাজ থেকে গড়ে ৫০–৬০ হাজার টন পণ্য লাইটার জাহাজে স্থানান্তর করা হচ্ছে, যা নদীপথে ঢাকা, বরিশাল, খুলনা ও অন্যান্য ঘাটে খালাস করা হয়। তবে লাইটার জাহাজের সংখ্যা কমে ১ হাজার ২২টিতে নেমে আসায় সংকট আরও তীব্র হয়েছে। ডব্লিউটিসিসির ২৫ জানুয়ারির প্রতিবেদনে দেখা গেছে, দেশের বিভিন্ন ঘাটে পণ্য খালাসের জন্য ২৬৫টি লাইটার জাহাজ আটকে আছে, যার মধ্যে ১২২টি ভোগ্যপণ্যবাহী।

এ বিষয়ে লাইটার জাহাজ বরাদ্দ নেওয়া পরিবহন এজেন্টরা জানিয়েছেন, যেসব আমদানিকারকের নিজস্ব গুদাম নেই, তারা দ্রুত পণ্য খালাস করতে পারছেন না। পাশাপাশি শ্রমিক সংকট ও প্রাচীন পদ্ধতিতে খালাসও সমস্যা বাড়াচ্ছে।

তবে বড় শিল্পগ্রুপগুলোর অবস্থান তুলনামূলকভাবে সুবিধাজনক। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, টি কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, সিটি গ্রুপ ও আকিজ রিসোর্স গ্রুপের নিজস্ব ঘাট ও ক্রেনের মাধ্যমে দ্রুত খালাস সম্ভব হওয়ায় তাদের লাইটার জাহাজ সাধারণত এক–দু’দিনের মধ্যে খালি হয়।

ডব্লিউটিসিসির মুখপাত্র পারভেজ আহমেদ বলেন, “আমদানি বেড়েছে, কিন্তু লাইটার জাহাজের সংখ্যা কমেছে। অনেক ঘাটে আধুনিক খালাসব্যবস্থা নেই। আমরা আমদানিকারকদের দ্রুত পণ্য খালাসের জন্য তাগিদ দিচ্ছি, যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়।”

মোঃ খুরশীদ আলম সরকার
দপ্তর সম্পাদক
বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি।

 

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ