শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকতে হবে: তারেক রহমান

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি মহল আসন্ন জাতীয় নির্বাচনকে ক্ষতিগ্রস্ত ও বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ভেতরে ভেতরে নানা চক্রান্ত চলছে—কিভাবে এই নির্বাচন বানচাল করা যায়, সেই চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। জনগণ যদি ১২ তারিখ সচেতন থাকে, তাহলে ১৩ তারিখ থেকে শুরু হবে জনগণের দিন। ইনশাআল্লাহ, এই বাংলাদেশে ১৩ তারিখ থেকে হবে জনগণের দিন।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা, আশা ও আকাঙ্ক্ষা পূরণের কাজ ধীরে ধীরে পর্যায়ক্রমে শুরু হবে। বেকারদের কর্মসংস্থানের সমস্যার সমাধান, মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু, কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান, পদ্মা ব্যারেজ নির্মাণ এবং কৃষি ঋণ মওকুফের কাজ শুরু করা হবে। এসবই জনগণের কাজ। ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত হলে ১৩ তারিখ থেকেই জনগণের জয়যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ।

এ সময় তিনি রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে তারেক রহমান বলেন, ১২ তারিখ পর্যন্ত তাদের দেখে রাখার দায়িত্ব জনগণের। আর জনগণ ভোট দিয়ে জিতিয়ে আনলে ১৩ তারিখ থেকে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব হবে জনগণের দেখভাল করা।

জনসভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ। সঞ্চালনায় ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ