বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

আইপিএল বন্ধ করতে আদালতে আইনজীবী

পাঠক প্রিয়

করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতের জনপ্রিয় টি- টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলের ১৩তম আসর শুরু হতে যাচ্ছে।

তবে ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহতার কথা বিবেচনায় এনে এবারের আইপিএলকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতে।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ সেপ্টেম্বরেই পর্দা উঠবে জমকালো এই আসরের।

কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই আইনি ঝামেলায় পড়তে যাচ্ছেন আইপিএলের আয়োজকরা।

আইপিএল যেন আরব আমিরাতে না হয় এজন্য আদালতের দারস্থ হয়েছেন অভিষেক লগু নামের এক ভারতীয় আইনজীবী। এই মর্মে পিটিশন দায়ের করেছেন তিনি ।

মঙ্গলবার মুম্বাই হাইকোর্টে অভিষেক এই পিটিশন দায়ের করেছেন বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম টাইমস নাউ নিউজ।

গণমাধ্যমটি জানিয়েছে, যে কোনো ভাবে আরব আমিরাতে আইপিএলের আয়োজন ঠেকিয়ে তা ভারতের মাটিতে ফেরাতে আবেদন করেছেন আইনজীবী অভিষেক লগু।

এর পেছনে বেশ কড়া যুক্তিও রয়েছে তার।

তিনি বলেছেন, আমি একজন বড় ক্রিকেটভক্ত। ভারতের বাইরে আইপিএল হতে দেয়ার একেবারেই বিপক্ষে আমি। কেননা এর সঙ্গে প্রায় ৫০ কোটি টাকার ব্র্যান্ড ভ্যালু জড়িত। তাই আইপিএল দেশের বাইরে যেতে গেলে ভারতের বড় ধরণের আর্থিক ক্ষতি হবে।

দায়ের করা পিটিশনে অভিষেক লগু লিখেছেন, ‘আইপিএল কোনো দাতব্য অনুষ্ঠান নয়। করোনার কারণে ভারতে অনেক ব্যবসায় ধস নেমেছে। আইপিএলটা ভারতে রাখলে এই দুর্যোগ সময়ে এটি দেশের অর্থনীতির জন্য অনেক বড় একটা পরিবর্তন আনতে পারবে। দেশের জন্যই আইপিএল অন্য কোথাও করা উচিৎ নয়।’

মঙ্গলবারই ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি রেভাতি মোহিতের এই পিটিশনের শুনানি করার কথা ছিল।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ