শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

ছাত্রশিবির ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করে: ডাকসু নেত্রী তন্বী

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী সম্প্রতি বরগুনার জামায়াত নেতা মো. শামীম আহসানের ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসু-বিরোধী কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে অংশ নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির শিকার হয়েছেন।

তন্বী অভিযোগ করেছেন, বিভিন্ন ছাত্রশিবিরের সদস্যরা তাকে লক্ষ্য করে নানাভাবে হয়রানি চালাচ্ছেন। তিনি বলেন, “শিবিরের বিপক্ষে ‘রা’ করে পার পেয়েছেন এমন মেয়ে মনে হয় আমাদের বিশ্ববিদ্যালয় তথা সারা দেশেই নাই। মানুষের ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করে তারা।”

এ প্রসঙ্গে তিনি একটি ফেসবুক পোস্টে বলেন, “বরগুনার এক জামায়াত নেতা সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসুকে অপমান করেছে। আমার মনে হয়েছে এটি অগ্রহণযোগ্য ও কুরুচিপূর্ণ মন্তব্য। আমার প্রতিবাদ ছিল শুধুমাত্র আমাদের ইনস্টিটিউটের সন্মান রক্ষার জন্য। পরে সে ক্ষমা চেয়ে ভিডিও বার্তাও দিয়েছে। কিন্তু শিবিরের কিছু মানুষ এ বিষয় মেনে নিতে পারছে না।”

ডাকসু নেত্রী আরও বলেন, “শিবির একসময় নির্যাতনের শিকার হলেও এখন সুযোগ পেয়ে তারা মানুষের ভিন্নমত মানতে চায় না। যারা ভিন্নভাবে চিন্তা করে বা বক্তব্য দেয়, তাদের ব্যক্তিগত জীবনেও হস্তক্ষেপ করে।”

এ ঘটনার পর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে এবং মো. শামীম আহসানের কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

তন্বী শেষ করেছেন, “যাই হোক, মনের জ্বালা মেটাতে গালি দিতে পারেন, তাতে আমার কোনো ক্ষতি হয় না। আমি শক্ত মনের মানুষ। ছাত্রলীগও আগে আমার ওপর কমনোংরামি করেনি। দুই গোষ্ঠীর আচরণই সমানভাবে বিচার করা উচিত।”

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ