রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

ভোটকেন্দ্র পাহারার আহ্বান তারেক রহমানের

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

চারদলীয় জোট সরকারের সময় দুর্নীতির অভিযোগ নিয়ে জামায়াতে ইসলামীর বর্তমান অবস্থানের কড়া সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রশ্ন তুলেছেন, বিএনপি সরকার যদি তখন সত্যিই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, তবে সরকারের অংশীদার থাকা জামায়াতের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেননি।

মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, “যে রাজনৈতিক দলটি এখন বিএনপির বিরুদ্ধে পালিয়ে যাওয়া স্বৈরাচারের মতো একই ভাষায় কথা বলছে, সেই দলেরও দুজন নেতা ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি সরকারের মন্ত্রিসভায় ছিলেন। যদি তখন সরকার দুর্নীতিগ্রস্ত হতো, তারা কেন তখন মন্ত্রিত্ব ছাড়েননি?”

তিনি দাবি করেন, তৎকালীন দুই মন্ত্রী ভালোভাবেই জানতেন যে বেগম খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন এবং তার সময়েই দেশ দুর্নীতিমুক্ত হওয়ার পথে এগোচ্ছিল। জামায়াতের বর্তমান বক্তব্যকে তিনি নিজ দলের সমর্থকদের সঙ্গে “বড় ধরনের মিথ্যাচার” বলে অভিহিত করেন।

নির্বাচনী দিক-নির্দেশনা দিতে গিয়ে তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “এবার শুধু ভোট দিলেই হবে না। ভোটকেন্দ্র পাহারা দিয়ে কড়াই-গণ্ডায় ফল বুঝে নিতে হবে।” তিনি অভিযোগ করেন, গত ১৫ বছর মানুষের ভোটের অধিকার না থাকায় নদীভাঙন, কর্মসংস্থান ও মৌলিক সমস্যার সমাধান হয়নি।

ক্ষমতায় গেলে জেলা পর্যায়ে কারিগরি ও আইসিটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি। কৃষিকাজের সুবিধার্থে দেশব্যাপী খাল খনন কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন। পাশাপাশি মসজিদ-মাদ্রাসার ইমাম ও মুয়াজ্জিনদের জন্য উন্নত প্রশিক্ষণ ও বিশেষ সম্মানীর পরিকল্পনার কথাও তুলে ধরেন।

জনসভায় তারেক রহমান ময়মনসিংহ বিভাগের আওতাধীন ২৪ জন সংসদ সদস্য পদপ্রার্থীকে পরিচয় করিয়ে দেন। সভাকে ঘিরে নেত্রকোনা, জামালপুর ও শেরপুরসহ পুরো বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

ময়মনসিংহ মহানগর বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার এবং উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম। এতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

ময়মনসিংহের জনসভা শেষে তারেক রহমান গাজীপুরের রাজবাড়ী মাঠ এবং উত্তরার আজমপুর ঈদগাঁও মাঠে আরও দুটি নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ