বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

রাজউকের উচ্ছেদ অভিযান: তালতলায় অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হলো

পাঠক প্রিয়

অনলাইন ডস্কে

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন তালতলা মোল্লাপাড়া রোড এলাকায় অনুমোদিত নকশা অমান্য করে গড়ে ওঠা ভবনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজউক জোন–৩/২-এর আওতাধীন বিভিন্ন স্থানে এই অভিযান চলে। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নকশা বহির্ভূতভাবে নির্মিত একাধিক ভবনের অবৈধ বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। এ সময় একটি ভবনের মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

উচ্ছেদ অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান বলেন, “রাজউকের উচ্ছেদ অভিযান নিয়মিত ও চলমান থাকবে। অনুমোদিত নকশা লঙ্ঘন করে কোনো ভবন নির্মাণ করতে দেওয়া হবে না। নকশা বহির্ভূত ভবন নগরীর সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে।”

তিনি আরও জানান, সংশ্লিষ্ট ভবন মালিকদের কাছ থেকে আগামী ৩০ দিনের মধ্যে নিজ উদ্যোগে নকশা বহির্ভূত অংশ অপসারণের লিখিত অঙ্গীকারনামা (মুচলেকা) গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে রাজউকের অনুমোদন ছাড়া বা নির্ধারিত নকশার বাইরে কোনো নির্মাণ কার্যক্রম গ্রহণ করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে রাজউক জোন–৩/২-এর অথরাইজড অফিসার মাসুক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুন ও সারিয়ার ইসলাম, প্রধান ইমারত পরিদর্শক মো. জয়নাল আবেদীন পিন্টুসহ সংশ্লিষ্ট ইমারত পরিদর্শক ও অন্যান্য রাজউক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ