বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

এনবিআরে আমার আয় খোঁজ নিন, মাথা ঘুরে পড়ে যাবেন না: মির্জা আব্বাস

পাঠক প্রিয়

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

অনলাইন ডেস্ক

ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার আয়-রোজগার নিয়ে প্রশ্ন তোলাদের জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) গিয়ে খোঁজ নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেন, “আপনারা এনবিআরে গিয়ে আমার আয়-রোজগারের খোঁজখবর নেন। আমার আয় দেখে মাথা ঘুরে পড়ে যাইয়েন না। আমি কখনো চুরি করি নাই, ডাকাতিও করি নাই।”

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীতে বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক-কর্মচারী ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণা, গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি।

নির্বাচনী প্রচারণায় মির্জা আব্বাস বলেন, সবাই যদি একসঙ্গে কাজ করেন, তাহলে আসন্ন জাতীয় নির্বাচনে তার জয়লাভে কোনো সমস্যা হবে না। তিনি অভিযোগ করে বলেন, প্রতিদিন সকালে কিছু লোক তাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত বদনাম শুরু করে। অথচ তিনি রাজপথে আওয়ামী লীগের সঙ্গে লড়াই করেছেন এবং দেশের গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে কথা বলেছেন।

তিনি বলেন, “ইলেকশন ইঞ্জিনিয়ারিং আর ভোট কারচুপি ছাড়া আমরা নির্বাচন করতে চাই। যার ভোট যাকে খুশি তাকে দেবে—এই নীতিতে আমরা বিশ্বাসী।”

বিএনপির এই নেতা আরও বলেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমেই বিএনপি আজ এই জায়গায় এসেছে। কিন্তু কিছু লোক দাবি করে, তারাই সব করেছে—এমন মানসিকতা দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়।

মির্জা আব্বাস বলেন, “আজ একটি দল ভাবছে দেশটা তাদের হয়ে গেছে। কেউ কেউ বলে বিএনপিকে একটি সিটও দেওয়া হবে না। আমি প্রশ্ন করতে চাই—তোমরা সিট দেওয়ার কে? দেশ কি তোমরা ইজারা নিয়েছো? সিট দেওয়ার মালিক আল্লাহ।”

তিনি আরও বলেন, এই নির্বাচন বহু প্রতীক্ষিত। ভোট আদায়ের জন্য যেমন যুদ্ধ হয়েছে, ঠিক ভোট দেওয়ার জন্যও আরেকটি যুদ্ধ করতে হবে। ভোট ইঞ্জিনিয়ারিং যারা করছে, তাদের একটি পরিকল্পনা আছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের ভেতরে এখনও একটি চক্র রয়ে গেছে দাবি করে তিনি বলেন, সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করেই জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ