বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

চট্টগ্রামে যুবসম্মুখ আলোচনায় ‘ভাইয়া’ সম্বোধন চান তারেক রহমান

পাঠক প্রিয়

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

অনলাইন ডেস্ক 

চট্টগ্রাম: চট্টগ্রামে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে যুবকদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের অনুরোধ করেন, তাকে ‘স্যার’ না ডেকে ‘ভাইয়া’ সম্বোধন করতে। এই হালকা মুহূর্ত অনুষ্ঠানকে আরও স্বাভাবিক ও আনন্দময় করে তোলে।

রবিবার সকালে চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে অনুষ্ঠিত ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’-এ তিনি বলেন, দেশের সবচেয়ে বড় শক্তি তরুণ সমাজ। আগামী ১৫–২০ বছর দেশ পরিচালনায় তাদেরই প্রধান ভূমিকা থাকবে। তিনি বলেন, শুধু সমস্যা নিয়ে আলোচনা করলে সমাধান আসে না; বরং ভবিষ্যতের নেতৃত্ব কেমন হবে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ব্যাংক ঋণ ও তরুণ উদ্যোক্তাদের সহায়তার বিষয়ে প্রশ্ন করলে তারেক রহমান জানান, বিএনপি নির্বাচিত হলে ক্ষুদ্র ও তরুণ উদ্যোক্তাদের জন্য আইনগত সহায়তার ব্যবস্থা এবং পড়ালেখার জন্য স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা রয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজের এক শিক্ষার্থী তারেক রহমানের শারীরিক অবস্থা জানতে চাইলে তিনি হালকা জ্বরের কথা জানান। এছাড়া চট্টগ্রাম ও ঢাকাসহ বড় শহরের জলাবদ্ধতা সমস্যার সমাধানে খাল খননের পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।

এই ইয়ুথ পলিসি টকে চট্টগ্রাম ও আশপাশের ৫০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৪০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন। দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে আসা তারেক রহমান এদিন নগরীর পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি সমাবেশেও বক্তব্য রাখবেন। চট্টগ্রামের পর তার নির্বাচনি সফরের অংশ হিসেবে ফেনী, কুমিল্লা, সোনাগাজী, দাউদকান্দি ও কাঁচপুরে একাধিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ