শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

আওয়ামী লীগ কর্মীদের ১০ দলীয় জোটে যোগ দেওয়ার আহ্বান হান্নান মাসউদের

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ কর্মীদের মধ্যে যারা কোনো ধরনের জুলুম, নির্যাতন বা অন্যায় কর্মকাণ্ডে জড়িত ছিলেন না, তারা চাইলে ১০ দলীয় জোটে যোগ দিতে পারবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে হাতিয়া উপজেলার ৯ নম্বর বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজারে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, “এলাকায় যারা সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত নন, এমন সব মানুষকে ১০ দলীয় জোটে যোগ দেওয়ার আহ্বান জানাই। সাধারণ আওয়ামী লীগ কর্মীদের মধ্যেও যারা কোনো ধরনের জুলুম, নির্যাতন বা অন্যায় কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না, তারাও চাইলে আমাদের জোটে আসতে পারেন।”

তিনি আরও বলেন, ১০ দলীয় জোট ক্ষমতায় গেলে এলাকায় সুশাসন প্রতিষ্ঠা এবং চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়াই হবে তাদের প্রধান লক্ষ্য।

পথসভায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হান্নান মাসউদ বলেন, “প্রবাসীদের আর্থিক সহযোগিতার কারণেই নির্বাচনি এলাকায় ধারাবাহিকভাবে প্রচার চালানো সম্ভব হচ্ছে। নির্বাচিত হলে হাতিয়ার প্রবাসীদের জন্য ফ্রি যাতায়াত ব্যবস্থা চালু করা হবে।”

পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার বোরহান উদ্দিন, জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মাহফুজুল হক, এনসিপির হাতিয়া উপজেলা আহ্বায়ক শামছল তিব্রিজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ