বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, জায়গা পেল স্কটল্যান্ড

পাঠক প্রিয়

স্পোর্টস ডেস্ক 

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এক আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসি জানায়, পূর্বে প্রকাশিত ম্যাচ সূচি অনুযায়ী ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অস্বীকৃতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সূচি মেনে ভারতে খেলতে না চাওয়ায় বিসিবির অবস্থানকে চূড়ান্ত সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে আইসিসি।

বাংলাদেশের স্থলাভিষিক্ত হয়ে গ্রুপ ‘সি’-তে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড। এই গ্রুপে স্কটল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।

আইসিসির প্রকাশিত হালনাগাদ সূচি অনুযায়ী, স্কটল্যান্ড নির্ধারিত ভেন্যু ও সময়সূচি অনুসারেই তাদের ম্যাচগুলো খেলবে। সংশোধিত সূচি ইতোমধ্যে আইসিসির ওয়েবসাইট ও সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে।

এদিকে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিসিবির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

The updated fixtures list for the Men’s #T20WorldCup 2026 

More details ➡️ https://www.icc-cricket.com/…/scotland-to-replace-banglades…

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ