শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

দুই দশক পর সিলেটে তারেক রহমান: আজ সিলেটে কোথায় কোন কর্মসূচি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

দুই দশক আগে ২০০৫ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেটে কর্মী সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। প্রায় দুই দশক পর এবার দলের চেয়ারম্যান হিসেবে আবারও সিলেটের মাটিতে নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে যাচ্ছেন তিনি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে বুধবার (গতকাল) রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাত ৯টা ১৮ মিনিটে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন। এরপর রাত সাড়ে ১০টার দিকে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন।

রাত সাড়ে ১২টার দিকে তিনি দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে শ্বশুরবাড়িতে পৌঁছান। তার শ্বশুর সাবেক মন্ত্রী অ্যাডমিরাল মাহবুব আলী খান এবং স্ত্রী ডা. জুবাইদা রহমানের বাবার বাড়িতেই সেখানে খালেদা জিয়ার স্মরণে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠান শেষে রাতেই তিনি গ্র্যান্ড হোটেল অ্যান্ড রিসোর্টে ফিরে যাবেন।

মাজার জিয়ারতের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করছেন তারেক রহমান।

এদিকে, তার আগমন উপলক্ষ্যে সিলেটজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাত থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে শুরু করেন। সমাবেশস্থলে ৩০ ফুটের একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে, যেখানে প্রায় ৩০০ অতিথি বসার ব্যবস্থা রাখা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে তোরণ, বিলবোর্ড ও সাইনবোর্ড স্থাপন করা হয়েছে এবং সমাবেশস্থল এলাকায় শত শত শুভেচ্ছা ব্যানার লাগানো হয়েছে।

বিএনপির রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে জানান, বৃহস্পতিবার সকালে তারেক রহমান সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।

সমাবেশের আগে সকালে তিনি সিলেট বিমানবন্দর এলাকার গ্র্যান্ড হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। সিলেটের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে বেলা ১১টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগ দেবেন। দুপুর ২টায় সেখানকার সমাবেশ শেষে তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে আরেকটি সমাবেশে অংশ নেবেন।

বিএনপি নেতারা আশা করছেন, তারেক রহমানের এই সফরের মাধ্যমে সিলেট ও আশপাশের জেলাগুলোতে নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ