শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

মওদুদীবাদী শক্তিকে ভোট না দেওয়ার আহ্বান হেফাজত আমীরের, চরমোনাই পীরকে অভিনন্দন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

ইসলামের নামে যারা ‘মওদুদীবাদ ও বিভিন্ন ভ্রান্ত আকিদা’ পোষণ করে, তাদেরকে আগামী জাতীয় নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মুহিবুল্লাহ বাবুনগরী। একই সঙ্গে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট থেকে সরে যাওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ বক্তব্য দেন হেফাজতের আমীর। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

বিজ্ঞপ্তিতে বাবুনগরী বলেন, নির্বাচনের প্রাক্কালে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিধ্বংসী মওদুদীবাদী জামায়াতের জোট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সাহসী সিদ্ধান্ত গ্রহণ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইকে আন্তরিক মুবারকবাদ জানাই।

তিনি বলেন, ‘৫ই আগস্ট পরিবর্তিত বাংলাদেশে সহীহ আকীদা বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে আমরা কাজ করেছি। মওদুদীবাদী জামায়াতকে বাদ দিয়ে এক হওয়ার আহ্বান জানিয়েছি। ঈমান ও আকীদা বিসর্জন দিয়ে কারো সঙ্গে জোট না করতে সতর্ক করেছি।’

ইসলামী আন্দোলনের এককভাবে রাজনীতিতে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তকে সময়োপযোগী উল্লেখ করে হেফাজতের আমীর বলেন, ‘আলহামদুলিল্লাহ! মওদুদীবাদী জামায়াতের খপ্পড় থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক পথচলা তৈরি করতে পারায় বিশেষ মুবারকবাদ জানাই। ইসলামপন্থি রাজনীতিতে হকপন্থিদের একক পথচলা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এই পথচলা আগামীতে ভালো অবস্থা তৈরি করবে ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, জামায়াতের সঙ্গে থাকার কারণে এ দেশে ইসলামপন্থি রাজনীতির বড় ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। পীর সাহেব চরমোনাইর একক পথচলার সিদ্ধান্ত সেই ক্ষতির পথ অনেকটাই বন্ধ করবে বলেও তিনি মনে করেন।

প্রসঙ্গত, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে না গিয়ে আসন্ন নির্বাচনে ২৬৮ আসনে এককভাবে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাকি ৩২ আসনে অন্য দলগুলোর প্রার্থীদের সমর্থন দেবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ