শনিবার, জুলাই ১৮, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন: আবদুস সালাম

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম।

রোববার রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণা প্রধান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবয়দলের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, “একটাই কথা—আপনাদের কাজটা করতে হবে। যে দায়িত্ব আপনাদের দেওয়া হয়েছে, সেই দায়িত্ব সুচারুভাবে পালন করতে পারলেই আমরা আমাদের নেতা তারেক রহমানকে নির্বাচিত করতে পারবো।” তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনরুদ্ধার করার পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণা আরও জোরদার করতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ও সংগঠিত ভূমিকা পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজিমুদ্দিন আলম, বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক শামীমুর রহমান, জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও জাগপা (একাংশ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সমবয়দলের সভানেত্রী নুর আফরোজ জ্যোতি এবং বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানসহ দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ