বুধবার, আগস্ট ২৬, ২০২৬

আগামী আসরে বিপিএল আয়োজন কঠিন হবে

পাঠক প্রিয়

গেল মার্চে বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। ঐ মাসের মাঝামাঝি সময়ে শুরু হয়েছিলো ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে করোনার কারণে প্রথম রাউন্ড শেষেই ডিপিএল স্থগিত হয়ে যায়। এখন পর্যন্ত তা শুরু হতে পারেনি। শুধুমাত্র ডিপিএলই নয়, ২২ গজে কোন খেলাই শুরু হতে পারেনি।

করোনার বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০র অষ্টম আসর নিয়ে এখেনই চিন্তিত হয়ে পড়েছে দেশের ক্রিকেট বোর্ড। আগামী আসর আয়োজন করা বেশ কঠিন হবে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বিদেশি ক্রিকেটারদের নিয়ে বিপিএল আয়োজন সম্ভব কিনা তা নিয়েও নিশ্চয়তা দিতে পারছেন না পাপন। করোনার পরিস্থিতির উন্নতি হলে বিপিএলের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন বর্মসুচি পালন করে বিসিবি। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে পাপন বলেন, ‘বিপিএল আয়োজন খুবই কঠিন। আমার মনে হয় না এটা সম্ভব হবে । আপনি দেখেন, আইপিএলের খেলাই ভারতে করতে পারছে না। বাইরে করবে বলছে, তারপরেও অনেক খেলোয়াড় আসতে পারবে না। প্রথম দিকে তো না-ই। পরে যে আসতে পারবে সেই নিশ্চয়তাও নেই। খুব সাধারণ একটা ব্যাপার, নেগেটিভ ২০-২৫টা ছেলেকে নিয়ে খেলা শুরু করে দিলাম। কিন্তু মাঠে যখন খেলতে যাচ্ছে তখন কিন্তু পজিটিভ হচ্ছে। অতএব আমি আজকে নেগেটিভ আছি কালকে পজিটিভ হবো না এই নিশ্চয়তা কেউ দিতে পারে না। তাই আমাদের সতর্কভাবে সকল সিদ্ধান্ত নিতে হবে।’

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ