রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

স্বতন্ত্র প্রার্থীরা আগামী নির্বাচনে জোটবদ্ধভাবে লড়বেন: স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক 

ঢাকা, ১৭ জানুয়ারি: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩০০টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জোটবদ্ধভাবে অংশগ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ।

শনিবার রাজধানীর তেজকুনিপাড়ায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম। তিনি জানান, বর্তমানে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ৪৭৩ জন। এর পাশাপাশি বিভিন্ন ছোট দল থেকে অন্তত আরও ১০০ জন প্রার্থী রয়েছেন। সব মিলিয়ে ৩০০টি আসনের জন্য চূড়ান্তভাবে ৩০০ জন প্রার্থীকে সমর্থন দিয়ে জোটবদ্ধ নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সভায় নয় দফা নির্বাচনী ইশতেহারও তুলে ধরা হয়। ইশতেহারে মূল বিষয়গুলো হলো: ভোটাধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সংস্কার, জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, জনকল্যাণবিরোধী সংবিধান বা আইনের যেকোনো বিধান বাতিল, দুর্নীতির নিরপেক্ষ তদন্ত ও বিচার, অর্থপাচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, পিছিয়ে পড়া মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক ও বস্তিবাসীর জীবনমান উন্নয়ন এবং শহীদ পরিবারের ২০১৭ সালের কলমিলতা বাজার আইন অনুযায়ী ক্ষতিপূরণ নিশ্চিতকরণ।

সভায় আরও বক্তব্য রাখেন প্রফেসর ডা. গোলাম কবির, মো. জয়নুল আবেদীন, খাইরুজ্জামান শিপন, আকবর হোসেন ফাইটন, সিউলি আক্তার ও জেসমিন আক্তার।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ