সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অনিচ্ছুক বাংলাদেশ, আইসিসির সঙ্গে বিসিবির বৈঠক

পাঠক প্রিয়

স্পোর্টস ডেস্ক

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে মঙ্গলবার বিকেলে একটি ভিডিও কনফারেন্স বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ভিডিও কনফারেন্স বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

বৈঠকে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে বিসিবি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের অনুরোধও আইসিসির কাছে আবারও তুলে ধরা হয়।

এদিকে আইসিসির পক্ষ থেকে জানানো হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর সূচি ইতোমধ্যেই চূড়ান্ত ও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এমন অবস্থায় বিসিবিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায় সংস্থাটি।

তবে বৈঠকে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, ভারতের মাটিতে খেলতে না যাওয়ার বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া সম্ভব নয় বলেও বৈঠকে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়।

এই ইস্যুতে পরবর্তী করণীয় নির্ধারণে আইসিসি ও বিসিবির মধ্যে আলোচনা অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ