রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

তারেক রহমানের রাজনীতি গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে : খায়রুল খোকন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

নরসিংদীর চিনিশপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে দাসপাড়া নার্সারি মাঠে চিনিশপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এই মাহফিল আয়োজন করা হয়।

মাহফিলে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। তিনি বলেন, দেশকে সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে হলে তারেক রহমানের রাজনীতি অনুসরণ করতে হবে। তিনি আরও বলেন, তারেক রহমানের প্রদত্ত ৩১ দফার রূপরেখা বাস্তবায়ন করা হলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। খোকন সকলকে আহ্বান জানান প্রতিশোধ ও প্রতিহিংসার পথ ছেড়ে দেশকে ভালোবাসার মাধ্যমে এগিয়ে চলার জন্য।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা। অনুষ্ঠানে চিনিশপুর ৬ নম্বর ওয়ার্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আল-মামুন মুন্সি সভাপতিত্ব করেন।

এছাড়া জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসেন বিদ্যুৎ, চিনিশপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ