সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

বিপিএলে বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে দ্বিতীয় হ্যাটট্রিক মৃত্যুঞ্জয়ের

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ইতিহাসে একমাত্র বাংলাদেশি বোলার হিসেবে দ্বিতীয়বার হ্যাটট্রিক করার কীর্তি গড়লেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি। শুক্রবার নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে টানা তিন বলে তিন উইকেট তুলে নিয়ে এই অনন্য রেকর্ডে নাম লেখান রংপুর রাইডার্সের এই পেসার।

নোয়াখালীর ইনিংসের ২০তম ওভারের তৃতীয় বলে মাহিদুল ইসলাম অঙ্কন, চতুর্থ বলে মেহেদী রানা এবং পঞ্চম বলে বিলাল সামিকে আউট করেন মৃত্যুঞ্জয়। এর মাধ্যমে নোয়াখালী এক্সপ্রেসকে ১৪৮ রানে অলআউট করতে বড় ভূমিকা রাখেন তিনি।

টস হেরে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস শুরুটা ভালোই করেছিল। প্রথম দুই ওভারে ২৫ রান তুললেও ইনিংস বড় করতে পারেননি শাহাদাত হোসেন, যিনি ৮ বলে ১৪ রান করে ফিরে যান। তিন নম্বরে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেন হাবিবুর রহমান সোহান। তিনি ১৬ বলে ৩০ রান করে ক্যাচ আউট হন। আরেক ওপেনার সৌম্য সরকার করেন ২৭ বলে ৩১ রান।

মধ্যক্রমে নবী ও হায়দার আলী দ্রুত ফিরে গেলে ছন্দ হারায় নোয়াখালী। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান জাকের আলী। ৩৭ বলে ৩৮ রান করা এই ব্যাটার ১৯তম ওভারে মোস্তাফিজুর রহমানকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফেরেন। ওই ওভারেই ডাক আউট হন মেহেদী রানা।

শেষ ওভারে নাটকীয় মোড় নেয় ম্যাচ। ২০তম ওভারের দ্বিতীয় বলে আউট হন মাহিদুল ইসলাম অঙ্কন (২১ বলে ২৮)। এরপর টানা তিন উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মৃত্যুঞ্জয় চৌধুরি।

এর আগে ২০২২ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সিলেট সানরাইজার্সের বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন তিনি।

রংপুর রাইডার্সের হয়ে বোলিংয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমানমৃত্যুঞ্জয় চৌধুরি। এছাড়া খুশদিল শাহ নেন দুটি এবং সুফিয়ান মুকিম ও নাহিদ রানা নেন একটি করে উইকেট। নোয়াখালীর দেওয়া ১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের নিয়ন্ত্রণে রয়েছে রংপুর রাইডার্স।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ