মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

ইসলামি শাসনতন্ত্র কায়েমের নামে দেশে জঙ্গিবাদী রাজনৈতিক সংস্কৃতির উত্থান হয়েছে : সুফি সাগর সামস্

পাঠক প্রিয়

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি...

ইউরোপ, আমেরিকা ও এশিয়া মহাদেশে উদারচিন্তার অসাম্প্রদায়িক বহুত্ববাদী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শাসনব্যবস্থা শতশত বছরব্যাপী অব্যাহতভাবে চলে আসছে। পাশাপাশি ধর্মীয় সাম্প্রদায়িক একত্ববাদী রাজনৈতিক সংস্কৃতিও সমান্তরালভাবে অব্যাহত রয়েছে। ৬২২ খ্রিষ্টাব্দে হযরত মুহম্মদ (স) মদিনা সনদ নামে একটি সাংবিধানিক শাসনতন্ত্র প্রণয়ন করেন। এই সনদে ধর্মীয় স্বাধীনতা, নাগরিক সমঅধিকার, সামাজিক সংহতি এবং ন্যায়বিচারের মূলনীতি সংরক্ষিত হয়। মদিনা সনদের মাধ্যমে এমন এক রাষ্ট্রচিন্তার সূচনা করা হয়েছিলে, যেখানে জাতি-ধর্ম নয় বরং নাগরিকত্ব ছিল রাজনৈতিক সত্তার মূল পরিচয়। জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সবাই রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান মর্যাদা ভোগ করত।

মদিনা সনদে “উম্মাহ” ধারণা নাগরিকত্বের ভিত্তিতে নির্ধারিত হয়, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়। ফলে এটি বহুত্ববাদী ও অসাম্প্রদায়িক রাষ্ট্রের মডেল হয়ে ওঠে। মদিনা সনদে প্রতিটি ধর্মীয় সম্প্রদায়কে তাদের নিজস্ব ধর্মাচরণে স্বাধীন রাখা হয়। এমন কি যারা কোনো ধর্ম বা আল্লাহ, ইশ্বর কিংবা স্রষ্টা মানত না, যারা ছিল মুশরিক, তাদেরকেও নাগরিকত্ব এবং ভোটাধিকার দেওয়া হয়েছিল। এটি রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাজনীতির এক প্রাচীন নিদর্শন। এর পূর্বে পৃথিবীতে এ ধরনের কোনো রাষ্ট্রীয় শাসনব্যবস্থা ব্যবস্থা ছিল না। মদিনা সনদ বহুত্ববাদী শাসনতন্ত্রের একটি প্রাচীনতম দলিল।

সাম্প্রদায়িক ধর্মীয় সংস্কৃতি যদিও ধর্মবিশ্বাসী জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান রয়েছে, তবে এর সৃষ্টি ও উত্থান গণতান্ত্রিক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে। ইসলামি সংবিধান “মদিনা সনদ” এর শাসনতন্ত্র এবং শিক্ষা-সংস্কৃতির বদলে ১৮৮৬-১৯৪১ খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলাম ধর্মের নামে উমাইয়া খিলাফতের একত্ববাদী সাম্প্রদায়িক রাজনীতি ও জঙ্গিবাদী শিক্ষা-সংস্কৃতি প্রতিষ্ঠালাভ করে। উমাইয়া খিলাফতের একত্ববাদী শাসনব্যবস্থা মহানবী মুহম্মদ (স) এর বহুত্ববাদী শাসনব্যবস্থার সম্পূর্ণ বিপরীত। বাংলাদেশে ইসলামি শাসনতন্ত্র কায়েম করার নাম করে উমাইয়া খিলাফতের জঙ্গিবাদী রাজনৈতিক সংস্কৃতির উত্থান হয়েছে, যা ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের পৃষ্ঠপোষকতায় সৃষ্টি হয়েছিল।

জনগণের মতামতের ভিত্তিতে প্রণিত মদিনা সনদ পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, যা ধর্মীয় বহুত্ববাদ ও নাগরিক সমঅধিকারের ভিত্তিতে রাষ্ট্রচিন্তা প্রতিষ্ঠা করেছিল। হযরত মুহাম্মদ (স) প্রণীত এই দলিল প্রমাণ করে যে, অসাম্প্রদায়িক রাষ্ট্রচিন্তার শেকড় ইসলামের রাজনৈতিক ইতিহাসে গভীরভাবে প্রোথিত। মদিনা সনদ শান্তি, ন্যায় ও বহুত্ববাদী রাষ্ট্রচর্চার জন্য এক অনন্য আলোকবর্তিকা।

মদিনা সনদের ভিত্তিতে মুহম্মদ (স) মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। এই নির্বাচনে ভোট দিয়েছিল, ইয়াহুদি, খ্রিস্টান, মুসলমান, পৌত্তলিক ও মুশরিক জনগোষ্ঠী। হযরত মুহম্মদ (স) পৃথিবীর বহুত্ববাদী অসাম্প্রদায়িক রাষ্ট্র ও শাসনব্যবস্থার জনক। প্রতীয়মান হয়, তাঁর বহুত্ববাদী রাষ্ট্রব্যবস্থা থেকেই সমগ্র বিশ্বের সাংবিধানিক রাষ্ট্রীয় শাসনতন্ত্র বিকশিত হয়েছে।

সুফি সাগর সামস্
ভারপ্রাপ্ত চেয়ারম্যান
বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান ও সময়ের এক মহাবিস্তৃত সমাবেশ,...

জনপ্রিয় সংবাদ