শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

নেপালের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে নেপাল ক্রিকেট বোর্ড তাদের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। দলের নেতৃত্বে থাকবেন ২৩ বছর বয়সী তরুণ অলরাউন্ডার রোহিত পাউডেল, যিনি শান্ত স্বভাব এবং কৌশলী নেতৃত্বের জন্য পরিচিত। তাঁর ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ দীপেন্দ্র সিং আইরি

দলের সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেন লেগ স্পিনার সন্দীপ লামিচানে। নেপালের ক্রিকেটের দীর্ঘদিনের প্রধান অস্ত্র লামিচানেকে এবারও স্পিন আক্রমণের নেতৃত্ব দিতে দেখা যাবে। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ধারাবাহিকতা প্রশংসনীয়। ২০২৫ সালে খেলা ১০টি ম্যাচে তিনি ২১ উইকেট শিকার করেছেন, গড়ে মাত্র ১০.২৩ রানে উইকেট নিয়েছেন। সবমিলিয়ে নেপালের হয়ে ৬৮ টি-টোয়েন্টি ম্যাচে তাঁর ঝুলিতে আছে ১২৯ উইকেট, গড়ে ১২.১৪ রানের সহ ইকোনমি রেট ছয়ের ওপরে, যা তাঁকে বিশ্বের অন্যতম কার্যকর স্পিনার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এক সময় আইনি জটিলতায় পড়লেও আপিল আদালতে খালাস পাওয়া লামিচানে আবারও নিয়মিত হয়ে উঠেছেন জাতীয় দলে। ২০২৪ সালের বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা থাকা এই স্পিনার এবারও নেপালের সবচেয়ে বড় ভরসা।

স্কোয়াডে স্পিন বিভাগের ভারসাম্য বজায় রাখতে ললিত রাজবংশী তাঁকে সহায়তা করবেন। এছাড়া অতিরিক্ত স্পিন বিকল্প হিসেবে আছেন দীপেন্দ্র সিং আইরি এবং বাসির আহমাদ। পেস আক্রমণের দায়িত্বে রয়েছেন সোমপাল কামি এবং করন কেসি। ব্যাটিংয়ের দিক থেকে ওপেনিংয়ে আক্রমণাত্মক ভূমিকা পালন করবেন কুশল ভুর্তেল, মিডল অর্ডারে দলের ব্যাটিং গভীরতা বাড়াবেন লোকেশ বাম, সুন্দরীপ জোড়া এবং নন্দন যাদব

উইকেটকিপার-ব্যাটার আসিফ শেখ ব্যাটিংয়ে স্থিরতা এবং কিপিংয়ে নির্ভরযোগ্যতা যোগ করবেন।

নেপালের চূড়ান্ত ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ২০২৬:

রোহিত পাউডেল (অধিনায়ক), দীপেন্দ্র সিং আইরি (সহ-অধিনায়ক), সন্দীপ লামিচানে, কুশল ভুর্তেল, আসিফ শেখ, সুন্দরীপ জোড়া, আরিফ শেখ, বাসির আহমাদ, সোমপাল কামি, করণ কেসি, নন্দন যাদব, গুলশন ঝা, ললিত রাজবংশী, শের মাল্লা, লোকেশ বাম।

নেপাল দলের এই শক্তিশালী স্কোয়াড বিশ্বকাপে নিজেদের ছাপ রাখতে এবং প্রতিদ্বন্দ্বী দলগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করতে প্রস্তুত। বিশেষ করে লামিচানের স্পিন এবং পাউডেলের নেতৃত্ব দলের জন্য বড় শক্তি হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ