রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

পরস্পরকে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে : সালাহউদ্দিন আহমদ

পাঠক প্রিয়

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার, ৬ জানুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকার ও প্রশাসনের বিএনপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগের প্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে নির্বাচনী পরিস্থিতিতে লেভেল প্লেয়িং ফিল্ড মোটামুটি ভালো রয়েছে।

মঙ্গলবার রাত ৮টায় কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে অভিযোগ থাকলে তা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা যেতে পারে, তবে অভিযোগ অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে। হাওয়ার উপর ভিত্তি করে অভিযোগ করা গণতান্ত্রিক চর্চা নয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, “পরস্পরকে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে দায়িত্বশীল আচরণ জরুরি।”

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচি সম্পর্কেও জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁদের কবর জিয়ারতের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিমসহ অন্যান্য শহীদদের কবর জিয়ারত করা হবে। তিনি আরও জানান, আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারির মধ্যে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের জন্য কক্সবাজার সফরে আসার সম্ভাবনা রয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এবং দলের অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। জেলা বিএনপি কার্যালয় পরিদর্শন শেষে সালাহউদ্দিন আহমদ আকাশপথে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ