বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

বিতর্ক এড়িয়ে নির্বাচনে মনোযোগ দেওয়ার আহ্বান এম হুমায়ুন কবিরের

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা: বাংলাদেশ ও ভারতের বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতায় অপ্রয়োজনীয় বিতর্কে না জড়িয়ে আসন্ন জাতীয় নির্বাচনের দিকে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। তার মতে, নির্বাচন আয়োজনই এখন দেশের সবচেয়ে জরুরি কাজ এবং সেটিই জাতীয়ভাবে প্রধান কর্তব্য হওয়া উচিত।

সোমবার (৫ জানুয়ারি) এক প্রশ্নের জবাবে এম হুমায়ুন কবির বলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুস্তাফিজুর রহমানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি না ঘটলে ভালো হতো। তবে যা হওয়ার হয়েছে—এখন সামনে এগিয়ে যাওয়ার সময়।

তিনি বলেন, দেশের সামনে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে। এ বিষয়ে মনোযোগী হওয়াই সবচেয়ে জরুরি। মনোযোগ অন্য কোনো দিকে সরিয়ে নেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

আইপিএলকে কেন্দ্র করে সৃষ্ট আলোচনা প্রসঙ্গে এম হুমায়ুন কবির বলেন, বিষয়টি নিয়ে জনগণের মধ্যে উত্তেজনা ও প্রত্যাশা ছিল। তবে এ কারণে দ্বিপক্ষীয় সম্পর্ককে নেতিবাচক দিকে নেওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশ সরকার ইতোমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে এবং ভারতের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেছে। এখন এ বিষয়ে অতিরিক্ত কোনো ‘মুভ’ না করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা উচিত।

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, এই সম্পর্ক কখনোই ভারত-পাকিস্তান সম্পর্কের মতো খারাপ পর্যায়ে যাবে না। কারণ দুই দেশের পারস্পরিক প্রয়োজন ও সম্পর্কের চরিত্র ভিন্ন। তাই তিনি মনে করেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক সে পর্যায়ে পৌঁছাবে না।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ