শনিবার, জুলাই ১৮, ২০২৬

খালেদা জিয়ার শোকই হবে বাংলাদেশ বিনির্মাণের শক্তি: সালাহউদ্দিন আহমদ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বেগম খালেদা জিয়াকে হারানোর শোকই হবে বাংলাদেশ বিনির্মাণের প্রধান শক্তি। তিনি বলেন, এই শোককে শুধু সংকীর্ণ নির্বাচনী রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখা হবে না; বরং জাতি ও রাষ্ট্র গঠনে এই শক্তিকে কাজে লাগাতে হবে।

সোমবার কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর মিছবাহুল মাদরাসায় সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তিনি আন্দোলন করেছেন, নির্যাতন সহ্য করেছেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় অসামান্য ত্যাগ স্বীকার করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি স্বামী ও সন্তান হারিয়েছেন, কিন্তু এর বিনিময়ে পেয়েছেন এ দেশের মানুষের অকৃত্রিম ভালোবাসা।

তিনি আরও বলেন, “আমরা যতদিন বেঁচে থাকব, ততদিন বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। দেশের নির্যাতিত ও নিপীড়িত মানুষের দোয়া তিনি পেয়েছেন বলেই তার জানাজায় মানুষের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেন, সারাবিশ্বের ইতিহাসে অন্যতম বৃহৎ জানাজা অনুষ্ঠিত হওয়ার ঘটনা প্রমাণ করে, বেগম খালেদা জিয়ার ওপর এ দেশের মানুষ কতটা আস্থা ও ভরসা রাখতেন।

দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ