রবিবার, জুলাই ১৯, ২০২৬

এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলা। শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন। পোস্টের সঙ্গে তিনি নিজের পদত্যাগপত্রও সংযুক্ত করেন।

পদত্যাগপত্রে সৈয়দা নীলিমা দোলা জানান, এনসিপির সব ধরনের দায়িত্ব ও পদ থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, দলটির পক্ষে আর মধ্যপন্থী রাজনীতির নতুন কোনো পথ তৈরি করা সম্ভব নয়। তিনি বলেন, এনসিপিতে যুক্ত হওয়ার পেছনে তাঁর প্রত্যাশা ছিল—জুলাই পরবর্তী সময়ে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে দলটি কাজ করবে। তবে সাম্প্রতিক সময়ে দলের একাধিক সিদ্ধান্তে তাঁর কাছে স্পষ্ট হয়েছে, এনসিপি ক্রমেই ডানপন্থী রাজনীতির দিকে ঝুঁকে পড়ছে এবং সেই ধারার রাজনীতিকেই পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনকেন্দ্রিক জোট প্রসঙ্গে পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, এই জোট কোনো কৌশলগত জোট নয়। যদি তা হতো, তাহলে এতসংখ্যক নেতাকর্মী দল ছাড়তেন না। তাঁর অভিযোগ, দলের নেতাকর্মীদের অন্ধকারে রেখে এই জোট গঠন করা হয়েছে এবং মনোনয়ন দেওয়ার নামে তীব্র প্রতারণা করা হয়েছে।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, পদত্যাগের পর প্রায়ই এমন প্রশ্ন তোলা হয়—ক্ষমতা ও গুরুত্ব পাওয়ার পরও কেন কেউ দল ছাড়ে। এ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে জানান, তাঁকে কোনো ধরনের ক্ষমতা দেওয়া হয়নি। বরং তাঁর প্রগতিশীল মানসিকতা ও ব্যক্তিগত ক্যারিয়ারের পরিচয় এতদিন এনসিপিকে শক্তি জুগিয়েছে।

পদত্যাগপত্রে তিনি অভিযোগ করেন, যারা দল ছাড়ছেন তাঁদের ‘বামপন্থী’ হিসেবে চিহ্নিত করাও একটি পরিকল্পিত কৌশলের অংশ। তাঁর মতে, এতে করে জামায়াতের কাছে দলকে ‘বিক্রি’ করা সহজ হয়। তিনি প্রশ্ন তোলেন, যদি বামপন্থীরাই দল ছাড়ছেন, তবে যারা রয়ে গেলেন তাঁরা কি সবাই ডানপন্থী? এনসিপি তো নিজেদের একটি সেন্ট্রিস্ট দল হিসেবে দাবি করে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য গঠনের পর থেকেই এনসিপির একাধিক নেত্রী দল ছাড়ার ঘোষণা দেন। ফরিদপুর জেলা মহিলা লীগের সভাপতির মেয়ে সৈয়দা নীলিমা দোলার পদত্যাগ সেই ধারাবাহিকতারই সর্বশেষ ঘটনা।

পদত্যাগপত্রের শেষাংশে তিনি উল্লেখ করেন, এনসিপিতে যোগ দেওয়ার আগেও তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয়ভাবে কাজ করেছেন এবং দলটিতে থাকার সময়ও সেই কাজ অব্যাহত রেখেছেন।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ