সোমবার, জুলাই ২০, ২০২৬

জামায়াত জোটে যোগদানের সিদ্ধান্তে দ্বিমত, এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীনের পদত্যাগ

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন পদত্যাগ করেছেন। তিনি একই সঙ্গে দলটির যুগ্ম সদস্যসচিব, কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং পলিসি অ্যান্ড রিসার্চ উইংয়ের কো-লিড হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিন-কে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন মুশফিক উস সালেহীন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে অন্তর্ভুক্ত হওয়ার এনসিপির সিদ্ধান্তের সঙ্গে তিনি নীতিগতভাবে একমত নন। তার ভাষ্য, এই সিদ্ধান্ত জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি অন্তর্ভুক্তিমূলক নাগরিক রাষ্ট্র গঠনের রাজনৈতিক লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

মুশফিক উস সালেহীনের পদত্যাগের মধ্য দিয়ে জামায়াতের সঙ্গে সমঝোতা ইস্যুতে এনসিপি থেকে অন্তত ১০ জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় পদত্যাগের ঘোষণা দেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন। তিনি জানান, রাজনৈতিক নীতিগত অবস্থান ও ভবিষ্যৎ কৌশলগত সিদ্ধান্ত নিয়ে মতপার্থক্যের কারণেই তিনি সরে দাঁড়াচ্ছেন।

এনসিপির সাম্প্রতিক জোট রাজনীতি ঘিরে দলটির ভেতরে মতভেদ ও নেতৃত্ব পর্যায়ে অস্থিরতা বাড়ছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ