বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

বি‌য়ের তালিকায় যোগ হলেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান

পাঠক প্রিয়

২০১৮ সালে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন মেহেদী। এখন পর্যন্ত এই ফরম্যাটে চারটি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার।

রবিবার বিয়ে করেছেন খুলনার ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। তার সহধর্মিনীর নাম ঋতু। খুলনা সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে অধ্যায়নরত আছেন ঋতু।
রবিবার সন্ধ্যায় বয়রায় মেহেদীর মামার বাসায় ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ক্রিকেটার মেহেদী।


পারিবারের পছন্দেই বিয়ে করেছেন বলে জানিয়েছেন মেহেদী। নতুন এই পথচলায় সবার দোয়া প্রার্থনা করেছেন তিনি, ‘নতুন পথচলায় সবাইকে পাশে পেতে চাই। সবার দোয়া চাই।’
ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও ভবিষ্যতে বড় অনুষ্ঠান করার পরিকল্পনা আছে মেহেদীর, ‘করোনার কারণে ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। করোনা পরবর্তী সময়ে বড় করে অনুষ্ঠান করার ইচ্ছা আছে।’

একের পর এক বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ক্রিকেটাররা। আবু জায়েদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলামের পর তালিকায় যোগ হলেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ