রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

চট্টগ্রাম নগরীর তিন থানায় ওসি পদে রদবদল

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর তিনটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে হঠাৎ রদবদল করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সদরঘাট, চান্দগাঁও ও ডবলমুরিং থানায় এ পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে সদরঘাট ও ডবলমুরিং থানায় নতুন মুখ দায়িত্ব পেয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদলের তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী সদরঘাট থানার ওসি মুহাম্মদ আরিফুর রহমান, চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন এবং ডবলমুরিং থানার ওসি জামির হোসেন জিয়াকে সিএমপি লাইনে সংযুক্ত করা হয়েছে।

একই আদেশে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এতে বায়েজিদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকীকে সদরঘাট থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। পুলিশ প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক মো. নুর হোসেন মামুনকে চান্দগাঁও থানার ওসি এবং পাহাড়তলি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন খাঁনকে ডবলমুরিং থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিএমপি সূত্র জানায়, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এ রদবদল করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ