শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

পাঠক প্রিয়

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার আয়োজন করা হয়।

জানাজায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজার আগেই মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হাজার হাজার মানুষ মরহুমার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

জানাজা-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি দেওয়ান সফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী ও মোশারফ হোসেন, জামায়াতে ইসলামী জেলা শাখার আমির মাওলানা বিলাল হোসাইন মিয়াজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মো. জয়নাল আবেদীন, জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জাতীয় নাগরিক পার্টি জেলা আহ্বায়ক মাহমুদুল আলম, গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য বোরহান উদ্দিন সিদ্দিকী এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক তাহের।

গায়েবানা জানাজায় ইমামতি করেন বিএনপি ওলামা দল জেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা বিএনপির সদস্য হাফেজ মাওলানা ওয়ালিউর রহমান। অনুষ্ঠানে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ